• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চ শুরু হয়েছে

প্রকাশিত: ০৯:৫৩, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চ শুরু হয়েছে

ঢাকা থেকে খুলনা অভিমুখে চলছে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়েছে। লংমার্চ শুরুর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশে জাতিকে বৃহত্তর ত্যাগের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। আর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশে বাকশাল কায়েম করতে চায়। 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় ২০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ শুরু হয়। সকাল থেকেই লংমার্চে সামিল হতে রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হতে থাকেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের শরীকরা।  

লংমার্চ সফল করা ও সরকারের সমালচনা উঠে আসে তাদের বক্তব্যে। সরকারকে দেওয়া হয় বিভিন্ন ধরেনের হুঁশিয়ারিও।  

লংমার্চটি ঢাকা থেকে শুরু হয়ে, প্রথমে খুলনা পরে যশোর- ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় সমাবেশের মাধ্যমে শেষ হবে। এরআগে ৫ সেপ্টেম্বর ও ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ও রংপুরে লংমার্চ করেছে ১১ দলীয় ঐক্য। 

বিভি/এসজি

মন্তব্য করুন: