সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
সাদেক হোসেন খোকা ২০১৯ সালের ৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আজ তার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার জুরাইনে কবর জিয়ারত করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে শ্যামপুর দক্ষিণ থানার আমীর কামরুল আহসান ও ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আসাদুল্লাহ শেখ সহ এলাকাবাসী।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দেওয়ার পর জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নির্বাচনী রাজনীতিতে শেখ হাসিনাকে পরাজিত করার পাশাপাশি রাজধানী ঢাকায় আওয়ামী ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি৷ বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান জাতি সবসময় স্মরণ রাখবে।
বিভি/এআই













মন্তব্য করুন: