• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে রুহুল কবীর রিজভীর লিফলেট বিতরণ 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডেঙ্গু প্রতিরোধে রুহুল কবীর রিজভীর লিফলেট বিতরণ 

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সাঈদ আল নোমান, চট্টগ্রাম সিটি কর্পেরেশনের প্রশাসক ডা: শাহাদাত হোসেনসহ বিএনপির নেতারা। 

এসময় ডেঙ্গুর ভয়াবহতা উপলব্ধি করে নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত