ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক কমিটি গঠন, আহ্বায়ক রাজ, সদস্য সচিব মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার ২ (দুই) সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গঠিত আংশিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান রাজ এবং সদস্য সচিব হিসেবে শরিফুল ইসলাম মিলনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বিভি/এনএম/এজেড













মন্তব্য করুন: