• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

টাঙ্গাইল জেলা জামায়াতের আমিরের শপথ গ্রহণ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৭, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৩১, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
টাঙ্গাইল জেলা জামায়াতের আমিরের শপথ গ্রহণ

টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত জেলা আমির আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় পরিষদের সদস্য উপাধ্যক্ষ আবদুর রব। জেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানি, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য খন্দকার রুহুল আমিন এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে উপাধ্যক্ষ আবদুর রব নবনির্বাচিত জেলা আমির আহসান হাবীব মাসুদকে ২০২৭-২৮ সেশনের জন্য শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আবদুর রব দেশের বর্তমান প্রেক্ষাপটে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতের নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত