• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সরকারের মধ্যে ফ্যাসিস্টের কিছু ভাইরাস রয়েছে: জামায়াত আমির

প্রকাশিত: ১৪:২৪, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সরকারের মধ্যে ফ্যাসিস্টের কিছু ভাইরাস রয়েছে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা এখনই সরকারকে ফ্যাসিস্ট বলতে চান না, কিন্তু সরকারের মধ্যে ফ্যাসিস্টের কিছু ভাইরাস রয়েছে। আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পাপের বোঝা বেশি বলেই যারা দেশ ছেড়ে পালিয়েছে তারাই এখন নানা ষড়যন্ত্র করছে। ডিসেম্বরে তার দল মাঠে থাকবে বলেও জানান জামায়াত আমির।

শনিবার (১৪ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তেন যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে জামায়াতের আমির এ মন্তব্য করেন। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সাথে আপস করবে না জামায়াত। সরকারের সমালোচনাও করেন তিনি। স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতদের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন জামায়াত আমির। সরকারের সমালোচনায় সহনশীল আচরণের কথাও জানান বিরোধীদলীয় নেতা।

অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে সংবাদ পরিবেশন করা হচ্ছে যে, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যেতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে, একটি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এই কথা বলার কোনো অধিকার নেই।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত