ডাক্তারদের কোনও রাজনীতিতে থাকা ঠিক নয়: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডাক্তারদের কোনও রাজনীতিতে থাকা ঠিক নয়। তাদেরকে জড়ানোও ঠিক নয়। এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধী। তাকে প্রতিটি অপরাধের জন্য দণ্ড ভোগ করতে হবে।
জাতীয় ফিজিক্যাল মেডিসিন এবং পুর্নবাসন দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার খেলোয়াড়ি জিবনে ফিজিক্যাল মেডিসিনের গুরুত্ব তুলে ধরেন।
পরে প্রধানমন্ত্রির উপদেষ্টা এবং বিএনপির স্থায়ি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো কিন্তু কিছু স্বল্পতা আছে। তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের যে কোন দেশের চিকিৎসকদের চেয়ে ভালো এটা তিনি বিশ্বাস করেন। দেশে চিকিৎসক স্বল্পতা থাকলেও রাজনৈতিক কারনে তারা আবার আনেকে অভিজ্ঞতা কাজে লাগাতে পারে না।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদীদের যে খায়েশ হয়েছে, যে স্বপ্ন তারা দেখছে তা প্রতিরোধ করবে জাতিয়তাবাদী শক্তি।
পরে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল প্রেসক্লাব এবং এর আশাপাশ এলাকা ঘুরে আসে।
বিভি/এসজি













মন্তব্য করুন: