• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শনিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ২০:৪১, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শনিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছবি: সংগৃহীত

শনিবার কুড়িগ্রামে সদর উপজেলায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন‌্য  টানা ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুড়িগ্রাম নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ৩৩ কেভি (৩৩০০০) বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের কুড়িগ্রাম সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা, মেডিকেলসহ বিভিন্ন এলাকায় ১১ কেভি বৈদ্যুতিক বিতরণ সঞ্চালন লাইন সংলগ্ন গাছের শাখা- প্রশাখা কর্তনের জন্য নেসকোর আওতাধীন শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এসময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতসহ সব শ্রেণির গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

এবিষয়ে নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্রাহকরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন।

বিভি/এআই

মন্তব্য করুন: