টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে ভাঙচুর-অগ্নিকাণ্ড
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাঙচুর করে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার(১৪ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠি-সোটা নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেন।
অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, খবরটি জানতে পেরে টুঙ্গিপাড়া থানার ওসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: