• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন আমির আহসান হাবীব মাসুদ, সেক্রেটারি হুমায়ুন কবির

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৫, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৩৬, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন আমির আহসান হাবীব মাসুদ, সেক্রেটারি হুমায়ুন কবির

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জেলা আমির নির্বাচিত হয়েছেন আহসান হাবীব মাসুদ। নায়েবে আমির মনোনীত হয়েছেন অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং জেলা সেক্রেটারি হয়েছেন হুমায়ুন কবির। এ ছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা আদর্শ সমাজকল্যাণ পরিষদের হলরুমে জেলা মজলিসে শুরার বিশেষ অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খলিলুর রহমান মাদানি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি মাওলানা দেলোয়ার হোসেন তার বক্তব্যে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নতুন নেতৃত্বের মাধ্যমে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।

বিভি/টাঙ্গাইল/পিএইচ

মন্তব্য করুন: