• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পার্শ্ববর্তী দেশের ইন্ধনেই দেশজুড়ে নাশকতা: রিজভী

প্রকাশিত: ১৫:১২, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পার্শ্ববর্তী দেশের ইন্ধনেই দেশজুড়ে নাশকতা: রিজভী

ছবি: রিজভী

পতিত শেখ হাসিনার দোসররা পার্শ্ববর্তী দেশের ইন্ধনে দেশজুড়ে নাশকতা ও গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে বিএনপি। শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর  করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমান উল্লাহ আমানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। 

রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সারাদেশে নাশকতা করছে পতিত আওয়ামী দোসররা। কথা বলেন শেখ হাসিনার বিচার প্রসঙ্গেও।

অরাজকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকবে বলেও জানান তিনি। দলের সিনিয়র নেতারা বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে সামনে এগিয়ে নেবে বিএনপি। এসময় গণতন্ত্র ও স্বার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত নেতারা ।
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত