শহীদ জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটির শ্রদ্ধা
ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) নবগঠিত কমিটির নেতাকর্মীরা তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিস্ট শক্তির নাশকতা ও অরাজকতা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সারা দেশে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবেন বলে জানান তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপনে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি পেয়ে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করে রিজভী বলেন, বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া এবং পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে তারা। এমনকি নিজেদের মালিকানাধীন পোশাক কারখানায় শ্রমিকদের প্রবেশেও বাধা দিচ্ছে বলে দাবি করেন তিনি। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা সফল হবে না। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছেন।
বিএনপির এই নেতা বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দণ্ড হয়েছে। তিনি কোনোভাবে দেশে ফিরে এলে সেই দণ্ড কার্যকর করা হবে।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/এমএ/পিএইচ













মন্তব্য করুন: