আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় থেকে ‘কর্মই কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নির্দেশনায় তারা দেশ গড়ার কাজে নিয়োজিত, আর আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য চালাচ্ছে। এই নৈরাজ্য রুখে দিতে তারা রাজপথে আছে।
এতে জেলা, সদর উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
বিভি/এআই













মন্তব্য করুন: