• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ক্ষমতার বাইরে গেলে নাশকতা-সন্ত্রাসে জড়ায় আওয়ামী লীগ  

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৫৯, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ক্ষমতার বাইরে গেলে নাশকতা-সন্ত্রাসে জড়ায় আওয়ামী লীগ  

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন তারা ফ্যাসিবাদ কায়েম করে। আর ক্ষমতার বাইরে গেলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্য বার্ষিকী উপলক্ষে ভাসানী মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্বা নিবেদন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন,  ক্ষমতায় থাকাকালে তারা আয়নাঘর প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষকে গুম ও নির্যাতন করেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টে অল্প সময়ের মধ্যে অসংখ্য মানুষকে গুম, খুন ও হত্যার শিকার হতে হয়েছে।

আখতার হোসেন আরও বলেন, ২০২৪ সালের পরও আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে তারা দেশে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত