• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ক্ষমতায় ফিরতে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে নিষিদ্ধ আ. লীগ: রিজভী

প্রকাশিত: ০৮:২০, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ক্ষমতায় ফিরতে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে নিষিদ্ধ আ. লীগ: রিজভী

রাষ্ট্রক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর হয়ে আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং বিদেশে বসে মিথ্যা ও অসত্য তথ্য ছড়িয়ে ভয়ংকর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ড. হীরা সোবহানের লেখা ‘চিরভাস্বর শহীদ জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রক্ত ও আগুনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে চায়। তবে জনগণ তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। গুম-খুনের চরিত্র আওয়ামী লীগের ডিএনএতে মিশে আছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যেভাবে হত্যা ও রক্তপাতের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছিল, ঠিক একই কায়দায় দেশে নৈরাজ্য সৃষ্টি করে তারা আবারও ক্ষমতায় আসতে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়ও দলটির নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। এরপরও সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে।

এসব অপরাধীকে আইনের মাধ্যমে দমন করতে হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত