• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

পেট্রোবাংলা যাই করুক মামলা করা যাবে না: ক্ষোভ ঝাড়লেন ব্যারিস্টার সুমন

প্রকাশিত: ১১:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১১:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
পেট্রোবাংলা যাই করুক মামলা করা যাবে না: ক্ষোভ ঝাড়লেন ব্যারিস্টার সুমন

ছবি: ফেসবুক লাইভ থেকে সংগৃহীত

জ্বালানি তেল নিয়ে কারসাজি করলেও পেট্রোবাংলার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, সংসদে এমন আইন করার প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রবিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে তিনি ক্ষোভের কথা জানান।

একটি তেলের পাম্পের পাশে তার নিজের গাড়ির পাশে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন বলেন, তেলের দাম বেশি দিই, তাও কিছু বলি না। শোনা যায়, বিশ্ববাজারে দাম বাড়ায় দেশেও বাড়ানো হয়েছে, কিছু বলি না।

কিন্তু কষ্টটা কখন লাগে, সকালে যখন খবর পেলাম পেট্রোবাংলা থেকে মহান সংসদে আইন পাশ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে- পেট্রোবাংলা এখন থেকে গুড ফেইথে যা কাজ করবে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না।

বঙ্গবন্ধুকে মারার পর যেভাবে ইনডেমনিটি চাওয়া হয়েছিল, ঠিক তেমনি তেলচুরির বিষয়ে পেট্রোবাংলা যা-ই করুক না কেন তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না।

ব্যারিস্টার সুমন বলেন, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ এই দুই অর্থবছরে পেট্রোবাংলা ও বিপিসি বাংলাদেশ সরকারের চার হাজার ৭০০ কোটি টাকা দুর্নীতি করেছে।

তিনি বলেন, আশ্চর্যের বিষয় হলো, পেট্রোবাংলা যখন নিজেই চুরির খাতায়, তারপরও তাদের তদন্ত বলছে, জালালবাদ গ্যাস, বিবিয়ানা এরা সবাই যে যার মতো করে সরকারকে লুটছে।

এতে সরকারের কিছু কিছু লোক আরাম পাচ্ছে, কারণ তারা ভাগ পাচ্ছে। এজন্য কিছু বলছেও না। অথচ আমরা দামবৃদ্ধি নিয়ে দুই কথা বললে আমাদের বারোটা বেজে যায়। 

ব্যারিস্টার সুমন বলেন, যারা সরকারেরই বারোটা বাজাতে চায়, যারা বঙ্গবন্ধুর আদর্শের এই সরকারকে বিপদে ফেলতে চায় এদের বিরুদ্ধে কি কিছু বলার নেই। 
হতাশা প্রকাশ করে ব্যারিস্টার সুমন বলেন, এখন আমাদের আশা ভরসার শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভি/এসআই

মন্তব্য করুন: