• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ফখরুল-আব্বাসকে আটক রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ: খন্দকার মোশাররফ

প্রকাশিত: ১২:২৬, ৯ ডিসেম্বর ২০২২

আপডেট: ১২:২৮, ৯ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
ফখরুল-আব্বাসকে আটক রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গভীর রাতে বিএনপির দুই শীর্ষ নেতাকে আটক করা ঘৃণ্যতম রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। শীর্ষ দুই নেতাকে আটকের পর গণমাধ্যমের কাছে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 

তিনি বলেন, ‘দেশের বৃহত্তম একটি রাজনৈতিক দলের মহাসচিবকে, স্থায়ী কমিটির এক সদস্যকে এভাবে রাতে বাসা থেকে আটকের তীব্র নিন্দা জানাই। যেখানে সামনে নির্বাচন, প্রধানমন্ত্রী নিজেও বিভিন্ন সভা-সমাবেশে ভোট চাইছেন, সেখানে বিরোধী দলের একটি গণসমাবেশ কেন্দ্র করে পরিস্থিতিকে সরকার এমন অবস্থায় নিয়ে যাবে, তা কল্পনাতীত।

তিনি আরও বলেন, ‘দেশে অর্থনৈতিক সংকট চলছে। এই সংকটের মধ্যে সরকার এত বড় একটি রাজনৈতিক সংকট সৃষ্টি করবে, তা আমরা চিন্তাই করতে পারি না।’

খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা এই সরকারের বিদায়ের জন্য, নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের জন্য সংগ্রাম করছি। ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশটি আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। এটা এমন আর কি!’

বিএনপির স্থায়ী কমিটির এই জ্যেষ্ঠ সদস্য বলেন, ‘সরকার বলছে, আমার সন্ত্রাস-বিশৃঙ্খলা করব। আমরা ৯টি সমাবেশ করেছি। সন্ত্রাস করিনি, শান্তিপূর্ণভাবেই সমাবেশ করেছি। ঢাকায়ও করব। গণতান্ত্রিকভাবে আমরা অগ্রসর হচ্ছি। সরকার কেন ন্যূনতম সহনশীলতা দেখাচ্ছে না? এর পেছনে নিশ্চয়ই গভীর দুরভিসন্ধি আছে।’
 

বিভি/এসআই

মন্তব্য করুন: