• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

মসজিদে নববী ও মক্কার গ্র্যান্ড মসজিদে বিয়ের অনুমতি দিলো সৌদি আরব

প্রকাশিত: ০০:০২, ২৮ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৪:৫৫, ২৮ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
মসজিদে নববী ও মক্কার গ্র্যান্ড মসজিদে বিয়ের অনুমতি দিলো সৌদি আরব

পবিত্র নগরী মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ- মসজিদে নববী ও গ্রান্ড মসজিদে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব। পবিত্র দুই নগরীতে আসা দর্শনার্থী ও হজ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার জন্য এই সিদান্ত নেওয়া হয়েছে।

সৌদির দৈনিক আল ওয়াতানের বরাতে শনিবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় স্বস্তিতে যেন বিয়ে পড়ানো যায়, সেজন্য এই উদ্যোগ নিয়েছে সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয়।

বিশেষজ্ঞরা বলেছেন, পবিত্র দুই মসজিদে বিয়ে আয়োজন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ব্যতিক্রম আইডিয়া নিয়ে আসার জন্য এটি একটি বড় সুযোগ।

মাসুদ আল জাবরি নামের সৌদির এক বিবাহ কর্মকর্তা জানিয়েছেন, মসজিদে বিয়ে পড়ানোর ক্ষেত্রে ধর্মীয় সম্মতি আছে। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) একবার এক সহযোগীর বিয়ে মসজিদে পড়িয়েছিলেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: