রমজানের পর শাওয়াল মাসের প্রথম জুমা আগামীকাল
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রায় শেষ হতে চলো। গত শনিবার অর্থাৎ ২১ মার্চ ছিল হিজরি সনের ১লা শাওয়াল। ক্যালেন্ডারের সেই হিসাবে আগামীকাল হতে চলেছে রমজানের পর প্রথম শুক্রবার অর্থাৎ জুমার দিন।
এবারের রমজান ছিল অন্যান্য বছরের চেয়ে বেশ আলাদা। কেননা সাধারণত এক মাসে ৪টি জুমা বা শুক্রবার থাকে। কিন্তু কখনো কখনো ৫টিও মেলে। আর রমজানের জুমা মানেই মুসলিমদের জন্য বেশ আনন্দের। ৩ বছর পর এবারও বাংলাদেশসহ বেশ কিছু দেশের মুসলিমরা এক রমজানেই পেয়েছিল ৫টি জুমা।
সর্বশেষ ২০২৩ সালের রমজান মাসে ছিল ৫টি জুমা। আর শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। ওই বছরের প্রথম রোজাই ছিল জুমার দিন। পরে আরও চারটি জুমা পেয়েছিল মুসলিমরা। আর ঈদ হয়েছিল রবিবার।
ওই বছরের মতো এবারও মিলছে ৫টি জুমার। আগামীকাল শুক্রবার, জুমাটি এবারের রমজানের ৫ম জুমা। এর আগে ২য় রমজান (২০ ফেব্রুয়ারি) ছিল প্রথম শুক্রবার, এরপর ২৭ ফেব্রুয়ারি, ৬ মার্চ ও ১৩ মার্চ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শুক্রবার পড়েছিল।
রমজানের পর শাওয়াল মাসেও ছয়টি রোজা রাখার বিধান আছে। যারা এখনো রোজা শুরু করেননি। এই জুমার প্রথম প্রহরে সেহরি খেয়ে শুরু করতে পারেন শাওয়ালের ৬ রোজার সূচনা।
বিভি/এজেড



মন্তব্য করুন: