• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

রমজান শুরুর সংশোধিত তারিখ জানিয়েছে আমিরাত 

প্রকাশিত: ২২:০০, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:০০, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রমজান শুরুর সংশোধিত তারিখ জানিয়েছে আমিরাত 

রমজান শুরুর সংশোধিত তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আমিরাতের জ্যোতির্বিজ্ঞান চর্চা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। 

প্রথম দিকে ধারণা করা হচ্ছিলো যে, আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা দেবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা জানিয়েছিলো, আগামী ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পরপর আকাশে উঠবে রমজান মাসের চাঁদ। 

কিন্তু আইএসির রবিবারের বিবৃতিতে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠন প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় থাকবে এবং ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর এক মিনিটের জন্য আমিরাতের আকাশে দৃশ্যমান হবে রমজানের চাঁদ।

বাংলাদেশে রমজান মাস শুরু হয় মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার একদিন পর থেকে। সেই হিসেবে আইএসির বিবৃতির ভিত্তিতে বলা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ উঠবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: