• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আমি ভোট দিয়েছি, আপনারাও দিন: মিজানুর রহমান আজহারী 

প্রকাশিত: ১৪:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আমি ভোট দিয়েছি, আপনারাও দিন: মিজানুর রহমান আজহারী 

সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। 

পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।

এর আগে এক পোস্টে ‘হ্যাঁ’ দেওয়ার বিষয়ে মিজানুর রহমান আজহারী বলেন, কিছু পয়েন্টে আপত্তি থাকলেও, গণভোটের বেশিরভাগ পয়েন্ট ইতিবাচক। তাই সার্বিক বিবেচনায় গণভোটে ‘হ্যাঁ’ দেওয়াটাই মোটাদাগে বাংলাদেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর মনে করি। তুলনামূলকভাবে এটাই বেটার অপশন।

রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতাকে কেন্দ্রীভূত করার পথ বন্ধ করতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, পরে জুলাই সনদের নাম করে, কৌশলে মূল্যবোধবিরোধী কোন আইন প্রণয়ন করতে চাইলে, অবশ্যই এদেশের আপামর ধর্মপ্রাণ জনগণ সেটাকে রুখে দেবে ইনশাল্লাহ।

বিভি/এসজি

মন্তব্য করুন: