• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

হাম ও অন্যান্য সংক্রামক ব্যাধি থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

প্রকাশিত: ২১:০৪, ৬ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
হাম ও অন্যান্য সংক্রামক ব্যাধি থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

দেশের বেশিরভাগ জেলায় হামের প্রাদুর্ভাব ব্যাপক হারে বেড়েছে। গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৯ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৫৩৪ জন। এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে।

হাম একটি সংক্রামক রোগ। এ ধরনের রোগে চিকিৎসার পাশাপাশি ইসলামী দোয়া ও আমলও গুরুত্বপূর্ণ। হাদিসে বর্ণিত আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত লোককে দেখে বিশেষ দোয়া পড়বে, সে ওই ব্যাধিতে কখনো আক্রান্ত হবে না। (তিরমিজি: ৩৪৩২)

সংক্রামক ব্যাধি থেকে বাঁচার দোয়া
উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি আ-ফানি মিম্মাবতালাকা বিহি, ওয়া ফাদদলানি আলা কাছিরিম মিম্মান খলাকা তাফদিলা।

অর্থ: সকল প্রশংসা আল্লাহর, তিনি আমাকে অন্যের আক্রান্ত হওয়া রোগ থেকে নিরাপদ রেখেছেন এবং অসংখ্য সৃষ্টির ওপর আমাকে সম্মান দান করেছেন।

শরীর ও ইন্দ্রিয়ের সুস্থতার দোয়া
উচ্চারণ: আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি; আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। 

অর্থ: হে আল্লাহ, আমার দেহ, শ্রবণ এবং দৃষ্টিশক্তি সুস্থ রাখুন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।

দুরারোগ্য রোগ থেকে আশ্রয় প্রার্থনা
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনূনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিইল আসকাম। 

অর্থ: হে আল্লাহ, আমি শ্বেত, পাগলামি, কুষ্ঠ এবং অন্যান্য ঘৃণ্য রোগ থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।

উল্লেখযোগ্যভাবে, নবী আইয়ুব (আ.) জীবনযাত্রার সব ধন-সম্পদ ও সন্তান হারানোর পরও রোগে ধৈর্য ধারণ করে আল্লাহর জিকির ও দোয়া করেছিলেন। তাঁর দোয়া কবুল হয় এবং আল্লাহ তাঁকে দুঃখ-ক্লেশ থেকে মুক্তি দান করেন।

এ পরিস্থিতিতে চিকিৎসার পাশাপাশি ইসলামি দোয়া ও ধৈর্য পালন করে সংক্রামক রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য রক্ষা সম্ভব।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: