• NEWS PORTAL

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

৮৫ কেজি সাবুদানা দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা, নজর কাড়ছে ভক্তদের

কামরুল ইসলাম, নাটোর

প্রকাশিত: ২২:৪৭, ১৩ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৪৭, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ

একটা একটা করে সাবুদানা বসিয়ে সাজানো হয়েছে দুর্গা প্রতিমা। দুর্গাপূজায় ভক্ত ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রতিবারই নাটোরে প্রতিমা সজ্জায় নানা বৈচিত্র দেখা যায়। এবারও তার ব্যতিক্রমী নয়। নাটোরে শহরের বড়হরিশপুর চেয়ারম্যান রোড ঘোষপাড়া দুর্গা মন্দিরে সাবু দানা দিয়ে সজ্জিত করা হয়েছে এ দুর্গা প্রতিমা। 

মাটির কাজ শেষ করে দূর্গা প্রতিমার শরীরে সাবু দানা বসিয়ে শিল্পীর নিখুত কারুকাজ ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। এমন আকর্ষণীয় ও শৈল্পিক কারুকাজে মুগ্ধ হচ্ছেন ভক্ত ও দর্শনার্থীরা। দুর্গা,লক্ষী,সরস্বতি,গনেশ, কার্ত্তিক সহ ৮টি প্রতিমার সব গুলোই সজ্জিত করা হয়েছে সাবু দানা দিয়ে। 

প্রতিমা তৈরিতে নতুনত্ব আনতে শিল্পীর সৃজনশীল প্রচেষ্টায় সাবু দানায় সজ্জিত করা হয়েছে প্রতিমা। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। দর্শনার্থীরা বলছেন, প্রচলিত সাজের বাইরে এমন আয়োজন তাদের কাছে নতুন অভিজ্ঞতা। 

সাবু দানার সাজের প্রতিমার কারিগর জানান, দেবী দুর্গার প্রতি ভক্তি ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে ভিন্নধর্মী সাজের উদ্যোগ নিয়েছেন তারা। দর্শনার্থীদের সাড়া পেয়ে তারা আনন্দিত।

শ্রীধরপুর ঘোষপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র জানান, এই প্রতিমার সাজগোজে মোট ৮৫ কেজি সাবু দানা লাগছে। প্রতিমা কারিগরদের দিতে হবে ৪৫ হাজার টাকা। আর সব কিছু মিলে খরচ হচ্ছে প্রায় ৮৫ হাজার টাকা।

নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা বলেন, নাটোরে ভূট্টা ও সাবু দানার দুইটি ব্যতিক্রমী দূর্গা প্রতিমা তৈরি হচ্ছে। পূজা উদযাপন পরিষদ আশা করছে শুধু নাটোর জেলা নয় আশেপাশের অনেক জেলার মানুষ এই প্রতিমা দেখতে যাবেন।

ধর্মীয় অনুভূতির সঙ্গে শিল্পের সৃজনশীলতার মেলবন্ধনে সাবু দানায় সজ্জিত দুর্গা প্রতিমা এখন নাটোরের দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত