• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

রাজধানীর ৫ এলাকায় এক ঘণ্টা করে ১৮ দিন বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ২০:১১, ৪ জুন ২০২৫

ফন্ট সাইজ
রাজধানীর ৫ এলাকায় এক ঘণ্টা করে ১৮ দিন বিদ্যুৎ থাকবে না

সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের কারণে রাজধানীর পাঁচ এলাকায় ১১ জুন থেকে টানা ১৮ দিন প্রতিদিন এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

ডেসকোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজ করা হবে। এ কারণে বনানী, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা ও খিলক্ষেত এলাকাগুলোতে প্রতিদিন এক বা একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে।

তবে প্রতিবার বিদ্যুৎ বিভ্রাটের সময়সীমা এক ঘণ্টার বেশি হবে না বলে জানিয়েছে ডেসকো। কাজ চলাকালীন ভোগান্তি এড়াতে গ্রাহকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত