• NEWS PORTAL

  • রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

হঠাৎ রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট!

প্রকাশিত: ২২:৫৮, ২২ জুন ২০২৫

আপডেট: ২২:৫৯, ২২ জুন ২০২৫

ফন্ট সাইজ
হঠাৎ রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট!

হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাজধানীর বেশকিছু এলাকার বাসিন্দারা। গুলশান, বনানী, হাতিরঝিল, মগবাজার, কারওয়ান বাজার, সেগুনবাগিচা, রাজাবাজার, ফার্মগেট, মগবাজার, মধুবাগ, বকশিবাজার, বাসাবোসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই।

রবিবার (২২ জুন) রাত পৌনে ১০টার পর থেকে এসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

জানা গেছে, রাজধানীর রামপুরায় সঞ্চালন লাইনে সমস্যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে রাত পৌনে ১০টার পর থেকে রাজধানীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মেরামতের কাজ চলছে, দ্রুতই এই সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)।

বিভি/টিটি

মন্তব্য করুন: