• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি 

প্রকাশিত: ১৩:৪১, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৩:৪২, ১১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি 

ফাইল ছবি

বিগত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গণপরিবহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে। এরই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বিকেল পৌনে ৪টায় ডিএমপির মিডিয়ার সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তালেবুর বলেন, সংবাদ সম্মেলনে ঢাকায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী। 

আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তা আইনশৃঙ্খলা বাহিনী এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। তবে কর্মসূচি ঘিরে এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো কঠোর নিরাপত্তা-ব্যবস্থা নিয়েছে।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2