খুলনায় সিআইডি সদর দফতরে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই
খুলনার শিরোমণি এলাকায় অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিভাগীয় সদর দফতরে আগুন লেগেছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সিআইডি ভবনের চতুর্থ তলায় এই আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে যায়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সিআইডি ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। ওই আগুন সমস্ত কক্ষে ছড়ি পড়ে। পরবর্তীকালে এসি’র বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আগুন নিভিয়ে ফেলে। আগুন নির্বাপণে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে।
বিভি/টিটি



মন্তব্য করুন: