রাজবাড়ীর দুটি আসনেই বিএনপি প্রার্থী খৈয়ম ও হারুন বিজয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসন রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) ও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছে।
রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম(ধানের শীষ) ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট এবং রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর-রশিদ (ধানের শীষ) ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
গতকাল ১২ই ফেব্রুয়ারি মধ্যরাতে বেসরকারিভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম(ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম ১ লক্ষ ১ হাজার ৯২ ভোট পেয়েছেন।
এছাড়াও জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস(গোলাপ ফুল) প্রতীকে ৮ হাজার ৮৭ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু(লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন। রাজবাড়ী-১ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৩০ হাজার ৩১৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৭১ হাজার ৯০২ জন। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৩০৬ ও ভোট বাতিল হয়েছে ৫ হাজার ৫৯৬ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৩ দশমিক ২০ শতাংশ।
রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ (ধানের শীষ) প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির এনসিপির জামিল হিজাযী (শাপলা কলি) প্রতীকে ৬৭ হাজার ২৯৯ ভোট পেয়েছেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু(কলস) প্রতীকে ৩৬ হাজার ৩৩৮ ভোট।
বিভি/এআই



মন্তব্য করুন: