• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরোয়ার

‘বইমেলায় বিশৃঙ্খলা করার কোন সুযোগ দেওয়া হবে না’

প্রকাশিত: ১১:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘বইমেলায় বিশৃঙ্খলা করার কোন সুযোগ দেওয়া হবে না’

ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমন কোনো বই যাতে বইমেলায় না আসে, সেদিকে নজর রাখা হবে। পাশাপাশি, বইমেলায় বিশৃঙ্খলা করার কোন সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরোয়ার।

এবারের বইমেলায় কোনো ধরনের নাশকতার তথ্য নেই উল্লেখ করে পুলিশ জানায়, মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। বইমেলায় নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন।

কমিশনার মো. সরোয়ার জানান, বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য সাদাপোশাক ও ইউনিফর্মে দায়িত্ব পালন করবেন। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার ভেতর ও চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার এবং প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত