অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ
বাসস
অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের অমর একুশে গ্রন্থমেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন। বইমেলাকে ঘিরে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মেলার ভেতর ও বাইরে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য সাদা পোশাক ও ইউনিফর্মে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া, অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের আগে বেলা ১১টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: