বিভিন্ন দেশের জাল নোটসহ কারবারী আটক
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আহমদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে বিভিন্ন দেশের জাল নোটসহ মো. সোহেল চৌধুরী নামে এক পেশাদার জাল নোট কারবারীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পাঠানপাড়া আহমদিয়া হাউজিং সোসাইটি জাহানারা বিল্ডিং এর একটি ফ্ল্যাটে কতিপয় জাল নোট ব্যবসায়ী বিভিন্ন দেশের জালমুদ্রা মজুদ রেখে বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র্যাব-৭ এর একটি অভিযানিক দল ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে জাল মুদ্রা ব্যবসায়ী মোঃ সোহেল চৌধুরীকে আটক করে। এসময় তার কাছে থাকা ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ x নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১৭০০x নকল ইউএস ডলার জালমূদ্রা জব্দ করা হয়।
আটককৃত আসামী এবং উদ্ধারকৃত টাকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিভি/এআই



মন্তব্য করুন: