• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৩ সদস্য দগ্ধ

প্রকাশিত: ১২:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৩ সদস্য দগ্ধ

পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসায় এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিলো। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন- মোক্তার বেপারী (৫৫),  সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রাত ১টার দিকে নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এসেছে। তাদের মধ্যে মো. মোক্তার বেপারীর ২২ শতাংশ দগ্ধ, সেলিনা আক্তারের ২০ শতাংশ দগ্ধ ও মো. সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে। সেলিমের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসায় এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিলো। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনের দেওয়াল ধসে পাশের টিনশেড বাড়ির উপরে পড়ে। পরে স্থানীয়রা ওই বাসা থেকে বেশ কিছু এসির গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত