চট্টগ্রামে জিইসির ‘ইফতার বাজার’কে লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ ব্যবসা প্রতিষ্ঠান ‘ইফতার বাজার’-এ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় সংস্থাটি।
এ সময় প্রতিষ্ঠানের ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশ, তেলাপোকা এবং ইঁদুরের বিষ্ঠা পাওয়া যাওয়ায় ‘ইফতার বাজার’ সিলগালা করা হয়। পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভেজালের বিরুদ্ধে এবং নোংরা পরিবেশের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্লাহ।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: