চট্টগ্রাম বিমানবন্দরে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল
চট্টগ্রাম বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার এখানে ১৩টি আন্তর্জাতিক ফ্লাইট সচল হয়েছে, আর মাত্র ৪টি ফ্লাইট বাতিল হয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে এবং আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামে ফ্লাইটগুলো অনেকটা স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে।
মঙ্গলবার বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে ছিল- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি আগমন (এরাইভাল) ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি আগমন ও ২টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট।
তবে মঙ্গলবার বিভিন্ন এয়ারলাইনের মধ্যপ্রাচ্য থেকে আগত ৭টি আগমন ও ৬টি প্রস্থান ফ্লাইট সচল ছিল।
সবমিলিয়ে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: