• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ফ্যামিলি কার্ড পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৬, ১১ মার্চ ২০২৬

আপডেট: ১২:৫৭, ১১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ফ্যামিলি কার্ড পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প্রত্যেক নারী পরিবারের কর্তা হিসেবে ফ্যামিলি কার্ড পাওয়ার অধিকার রাখবেন। দেশের সব জেলায় ধাপে ধাপে এই কার্ড বিতরণের কাজ শুরু হবে। উপকারভোগিরা নিয়মিত টাকা পাবেন। সারা বাংলাদেশে যখন একসঙ্গে কার্ড কার্যক্রম শুরু হবে, তখন দেশের অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফ্যামিলি কার্ড নারীকে মানসিক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে।

প্রতিমন্ত্রী মঙ্গলবার (১০ মার্চ) বিকেল পাঁচটায় নাটোরের লালপুরে গৌরিপুর স্কুল এন্ড কলেজ মাঠে পাইলটিং কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই কর্মসূচীর মূল দর্শন ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। সরকার গঠনের মাত্র ২১ দিনের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়ন করা সরকারের একটি বড় সফলতা। বর্তমানে নারীদের জন্য প্রয়োজন বিবেচনা করে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। দলমত নির্বিশেষে সকলেই কার্ড পাবেন এবং কোনো পরিচয়ই ফ্যামিলি কার্ড প্রাপ্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

ফারজানা শারমীন আরও বলেন, শুধু ফ্যামিলি কার্ডই নয়, বিএনপি’র নির্বাচনী ইশতেহারে প্রদত্ত সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিও সরকার বদ্ধপরিকর। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এবং সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন সীমা বেগম এবং কল্পনা রানী ভৌমিক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: