• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

থেমে নেই উত্তরার লেক পরিষ্কার কার্যক্রম

প্রকাশিত: ১৮:৩৯, ১৫ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৪০, ১৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
থেমে নেই উত্তরার লেক পরিষ্কার কার্যক্রম

রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজসংলগ্ন খাল, লেক, ডোবা ও নালা পরিষ্কার কার্যক্রম পুনরায় ‍শুরু হয়েছে। খালের কিছু অংশে পুনরায় ময়লা জমে গেলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে রবিবার (১৫ মার্চ) মুহাম্মদ আফাজ উদ্দিন আবারও দলীয় নেতাকর্মীদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তার এই দায়িত্বশীল ও মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা যায়, বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণায় গত বছর ২ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়।

এর আগে, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে টানা দুই মাস নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রায় পাঁচ কিলোমিটার খাল পরিষ্কার করতে সক্ষম হন। পরে খালের কিছু অংশে পুনরায় ময়লা জমে যায়। রবিবার ওই ময়লাই পরিস্কার করেছেন বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগের ফলে এলাকার পরিবেশগত অবস্থার দৃশ্যমান উন্নতি ঘটে এবং পানির প্রবাহ স্বাভাবিক হতে শুরু করে। এতে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

উত্তরাবাসীর মতে, পরিবেশ সংরক্ষণে এ ধরনের ধারাবাহিক ও আন্তরিক উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। সচেতনতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সুস্থ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: