• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

‘স্বর্ণের ভরি হবে ৫ লাখ’

প্রকাশিত: ১৭:১৩, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘স্বর্ণের ভরি হবে ৫ লাখ’

স্বর্ণের দাম কি পৌঁছাতে যাচ্ছে নতুন এক উচ্চতায়? আগামী চার বছরের মধ্যে বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দর আউন্সপ্রতি ১০ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষক এজি থরসন। তার এই পূর্বাভাস বাস্তব হলে বাংলাদেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম পৌনে ৫ লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। 

সম্প্রতি আর্থিক বাজারবিষয়ক সংবাদমাধ্যম এফএক্সএম্পায়ার প্রকাশিত বিশ্লেষণে থরসন জানান, দীর্ঘ দরপতনের পর গত ২৫ নভেম্বর স্বর্ণের বাজারে একটি গুরুত্বপূর্ণ পতন দেখা দিয়েছে বলে তার ধারণা। ২০২৫ সালের বড় উত্থান এবং পরবর্তী দরপতনের সময়কালের মধ্যে অস্বাভাবিক মিল খুঁজে পেয়েছেন তিনি। তার মতে, এই ধারাবাহিকতা নতুন করে ঊর্ধ্বমুখী বাজারচক্র শুরুর ইঙ্গিত।

থরসনের এই হিসাবের ভিত্তি ১০৪ কার্যদিবসের একটি চক্র। তার পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া স্বর্ণের বড় উত্থান ১০৪ কার্যদিবস স্থায়ী হয়েছিল। পরবর্তী দরপতনও একই সময় ধরে চলে। সর্বশেষ দরপতনের ক্ষেত্রে গত ২৫ নভেম্বর জুনের শেষ দিকের সর্বনিম্ন অবস্থানের ঠিক ১০৪ কার্যদিবস পর পতনের নতুন অবস্থা তৈরি হয়েছে। এই মিল থেকেই নতুন ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা দেখছেন তিনি। 

বাংলাদেশ ব্যাংকের ২৬ নভেম্বরের ডলার বিনিময় হার ১২৪ টাকা ৭৫ পয়সা ধরে আউন্সপ্রতি ১০ হাজার ডলারের মূল্য দাঁড়ায় প্রায় ১২ লাখ ৪৭ হাজার টাকা। এক ট্রয় আউন্সে প্রায় ২ দশমিক ৬৭ ভরি হওয়ায় প্রতি ভরির দাম দাঁড়াবে আনুমানিক ৪ লাখ ৬৮ হাজার টাকা। অর্থাৎ পৌনে ৫ লাখ টাকার কাছাকাছি। তবে এটি আন্তর্জাতিক দর ও বিনিময় হারভিত্তিক হিসাব; স্থানীয় কর, আমদানি ব্যয় ও অন্যান্য খরচ এতে যুক্ত হয়নি। 

শুধু স্বর্ণ নয়, রুপার দামও দশকের শেষ নাগাদ আউন্সপ্রতি ৩০০ ডলারে পৌঁছাতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। তবে আগামী ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার সংক্রান্ত সিদ্ধান্তের আগে বাজারে অস্থিরতা বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত