• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

দেশের সব উপজেলার নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

প্রকাশিত: ১৫:৩৬, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশের সব উপজেলার নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

দেশের সব উপজেলা ও থানার নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই নির্দেশনায় আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে জামায়াত। একই সঙ্গে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (২৯ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানানো হবে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের মাধ্যমে।

তিনি বলেন, ‘বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি সংশ্লিষ্ট উপজেলা/থানা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসী সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

বিবৃতিতে আগামীকাল সোমবার দেশের সব উপজেলা ও থানায় পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর সহযোগিতাও কামনা করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত