• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

আ.লীগের সঙ্গে গোপন যোগাযোগ, পদ হারালেন বিএনপি নেতা

প্রকাশিত: ১৭:৫৪, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আ.লীগের সঙ্গে গোপন যোগাযোগ, পদ হারালেন বিএনপি নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতার অভিযোগে বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও মো. শফিকুল ইসলাম বাবু।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু গণমাধ্যমকে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্য কোনো নেতা-কর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন খান মনিরুজ্জামান। তিনি বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত