স্থবির চট্টগ্রাম বিমানবন্দর, ১২৮ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় চট্টগ্রাম বিমানবন্দরে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থবির হয়ে পড়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ১২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, চট্টগ্রাম বিমানবন্দরে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থবির হয়ে পড়েছে।
এই অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ছিল- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই ও দোহা থেকে আসা ২টি আগমনী (এরাইভাল) ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আগত ১টি আগমনী ও দুবাইগামী ১টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত ২টি আগমনী ও শারজাহগামী ২টি প্রস্থানের ফ্লাইট।
এদিকে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আগত ৪টি আগমনী ফ্লাইট ও ৩টি প্রস্থান ফ্লাইট সচল ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রাম ফ্লাইটগুলো পুনরায় স্থবির হয়ে পড়েছে।
সবমিলিয়ে, ২৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিমানবন্দরের ১২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: