ইফতারির আগে ছাদ থেকে পড়ে রিজুর মৃত্যু, ঈদের আনন্দ রূপ নিলো বিষাদে
নিহত উম্মে হাবিবা রিজু
ময়মনসিংহের ভালুকায় বাসার ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৬ মার্চ) বিকালে ইফতারের আগে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। হঠাৎ এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। ঈদের আনন্দের আগে পরিবারে চলছে বিষাদের কান্না।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিজু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। তার স্বামী ডা. মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং তাকে জান্নাত নসিব করুন।”
বিভি/এজেড



মন্তব্য করুন: