৩ হাজার ২৭০ পরিচ্ছন্নতা কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার
দেশে প্রথমবারের মতো সিটি কর্পোরেশনগুলোর পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার হিসাবে নগদ টাকা দিয়েছে সরকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিন হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে প্রতিজন পাঁচ হাজার টাকা করে মোট এক কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের টাকা বিতরণ করেন। সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীদের হাতে এ টাকা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে উচ্ছাস দেখা যায়। এ সময় মেয়র আশ্বস্ত করেন, আগামীতেও প্রধানমন্ত্রীর উপহার অব্যাহত থাকবে।
এর আগে, গত রবিবার জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
বিভি/এসজি



মন্তব্য করুন: