• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ঢামেকে চিকিৎসাধীন যুদ্ধাপরাধী কয়েদির মৃত্যু 

প্রকাশিত: ১৫:৫৪, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঢামেকে চিকিৎসাধীন যুদ্ধাপরাধী কয়েদির মৃত্যু 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যুদ্ধাপরাধে অভিযুক্ত আব্দুর মান্নান হাওলাদার (৮৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

কয়েদি আব্দুর মান্নানের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তার বাবার নাম মৃত হাসান আলী হাওলাদার 

কারারক্ষী সুজন জানান, ওই কয়েদি গত রাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেডিসিন ভবনের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারাকর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: