• NEWS PORTAL

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত   

প্রকাশিত: ১৩:৩৩, ২৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত   

রাজধানীর তেজগাঁওয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের নাম মোহাম্মদ ইমন (১৮)। ইমন স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর মুগদা-মান্ডা এলাকায় বসবাস করতেন। 

ইমনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শরীফ হাসান জানান, গত রাতে তেজগাঁও সাউদার্ন গ্রুপ সড়কের সামনে মোটরসাইকেল নিয়ে দুই যুবক রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির একটি গাড়ি তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাইকের আরেক আরোহী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কলেজ শিক্ষার্থী ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় ইমনের সঙ্গে থাকা আরেকজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত