• NEWS PORTAL

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬

ময়মনসিংহে পুলিশ পাহারায় বিক্রি হচ্ছে পেট্রোল 

প্রকাশিত: ১৯:০৪, ২৮ মার্চ ২০২৬

আপডেট: ১৯:২২, ২৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ময়মনসিংহে পুলিশ পাহারায় বিক্রি হচ্ছে পেট্রোল 

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে জ্বালানি তেলের সংকটের কারণে বেশ কয়েক দিন বন্ধ থাকার পর পুলিশ পাহারায় পেট্রোল বিক্রি শুরু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) উপজেলার নান্দাইল চৌরাস্তায় মেসার্স হাজী ফিলিং স্টেশনে ভোর থেকে তেল বিক্রি করছে কর্তৃপক্ষ। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে এই ফিলিং স্টেশনটিতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

গত দশ দিন যাবত নান্দাইল উপজেলার কানুরামপুর নামক স্থানে চৌধুরী ফিলিং স্টেশন ও নান্দাইল চৌরাস্তায় মেসার্স হাজী ফিলিং স্টেশন দুটি বন্ধ ছিলো। ফলে উপজেলার মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম বিপর্যয় দেখা দিয়েছিলো। অবশেষে মেসার্স হাজী ফিলিং স্টেশন যমুনা ওয়েল কোং থেকে ১০ হাজার লিটার তেল আমদানি করায় শনিবার থেকে পুনরায় তেল বিক্রি করছেন তারা। 

খবর পেয়ে ভোররাত থেকে উপজেলার সহস্রাধিক মোটরসাইকেল পেট্রোল ক্রয় করতে স্টেশনের সামনে হাজির হন। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, প্রত্যেক মোটরসাইকেলকে সর্বোচ্চ তিনশ টাকার তেল দেওয়া যাবে। এতে লাইন ধরে মোটরসাইকেল চালকরা তেল সংগ্রহ করছেন। 

এ বিষয়ে গ্রাহক সিরাজুল ইসলাম ও আরিফুল হক গণমাধ্যমকে জানান, দুই ঘণ্টা যাবত দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করেছি। আমাদের মতো শত শত গ্রাহক লাইনে দাঁড়িয়ে রয়েছেন। 

নান্দাইল চৌরাস্তায় মেসার্স হাজী ফিলিং স্টেশনের মালিক শেখ সেলিম গণমাধ্যমকে জানান, ১০ হাজার লিটার তেল পেয়েছি।  যে কারণে তিনশ টাকার বেশি তেল দেওয়া যাচ্ছে না। অতিরিক্ত চাপ এড়াতে থানা পুলিশের সহায়তা নেওয়া হয়েছে। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ গণমাধ্যমকে জানান, মূলত বিশৃঙ্খলা এড়ানোর জন্য পুলিশ দেওয়া হয়েছে। যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত