• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ধামরাই থেকে বিষধর খৈয়া গোখরা সাপ উদ্ধার

প্রকাশিত: ১৪:৩০, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ধামরাই থেকে বিষধর খৈয়া গোখরা সাপ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে একটি খামারবাড়ি থেকে একটি বিষধর খৈয়া গোখরা উদ্ধার করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) সদস্যরা।

ধামরাইয়ের কেলিয়া এলাকার একটি খামার থেকে মঙ্গলবার সকালে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, খামারে সাপের উপস্থিতি টের পেয়ে খামারমালিক বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে সহায়তা চান। বাওয়ার সদস্যরা সেখানে গিয়ে, খামারবাড়ির ঢালাইকৃত মেঝে খুঁড়ে সাপটি উদ্ধার করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত