ঢাকা-১৭ আসনের চার মন্দিরে প্রধানমন্ত্রীর সহায়তা
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের চারটি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানি এসব অনুদানের চেক বিতরণ করেন।
অনুদানপ্রাপ্ত মন্দিরগুলো হলো- ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির (মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন), আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির (টেম্পো মোড়, মহাখালী)।
চেক বিতরণ অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, পুরোহিত এবং পূজারিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মাবলম্বীর কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: