• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

একসাথে তিনটি বাসে আগুন: দুর্ঘটনা নাকি নাশকতা?

প্রকাশিত: ১৭:৪৭, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:০৬, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
একসাথে তিনটি বাসে আগুন: দুর্ঘটনা নাকি নাশকতা?

ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে একসঙ্গে আগুন লেগেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে জেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার পর হঠাৎ বাসস্ট্যান্ডের আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পরে পরিবহন শ্রমিকরা ঘটনাস্থলে এসে দেখেন, স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাস দাউদাউ করে জ্বলছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাসগুলোর ভেতরের অংশে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, অগ্নিকাণ্ডের কিছুক্ষণ আগে কয়েকজন মাদকসেবীকে বাস থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। তাদের ধারণা, মাদক সেবনের পরই কেউ আগুন লাগিয়ে থাকতে পারে।

এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, তিনটি বাসের ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: