• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

টয়লেটে মিললো পেট্রোল, অতঃপর

প্রকাশিত: ১৮:১৯, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:২০, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
টয়লেটে মিললো পেট্রোল, অতঃপর

প্রতিকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধভাবে জারকিনে করে টয়লেটে পেট্রোল মজুদ রাখার অপরাধে আর এন ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবির এ জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আর এন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ প্রায় ১০০ লিটার পেট্রোল জারকিনে ভরে টয়লেটে মজুদ করে রেখেছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পাম্পের টয়লেট থেকে পেট্রোলভর্তি ১০টি জারকিন উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাম্পের মালিক রেজওয়ানুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রেজওয়ানুল হক উপজেলার সেনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবির গণমাধ্যমকে জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অপরাধে এই জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: