তালাবদ্ধ ঘরে ছাত্রদল নেতার লাশ, এলাকায় চাঞ্চল্য
চট্টগ্রামের ফটিকছড়িতে তালাবদ্ধ ঘর থেকে রাশেদুল আনোয়ার নামে এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার এবং অচেতন অবস্থায় উদ্ধার হয়েছে অপর এক যুবক।
রবিবার দুপুরে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত রাশেদুল আনোয়ার স্থানীয় হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ঘর থেকে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘর থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে কারণ জানাতে পারেননি। তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের অবস্থার ওপর নির্ভর করে ঘটনার বিস্তারিত জানা যেতে পারে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: